সিলেট

জগন্নাথপুরে সৌর বিদ্যুৎ পেলো ২৪টি পরিবার

জগন্নাথপুর প্রতিনিধি::   সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌর বিদ্যুৎ পেলো ২৪টি পরিবার।

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নানের পক্ষে শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজারে বরাদ্দকৃত ২৪টি সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল হুসেন কুদ্দুছ কামালী, ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি সহিদ মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এহিয়া কামালী, শিক্ষা বিষয়ক সম্পাদক স্থানীয় ইউপি সদস্য সামছুদ্দিন কামালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হুসেন লালন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রোহান, সহ সম্পাদক সফিক মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা তুরন আহমদ, ফজলুর রহমান ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওলিউর কামালী প্রমুখ।

Related Articles

Back to top button