

নিউজ ডেস্ক: এখন থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে যারা লন্ডন থেকে সিলেট আসবেন তাদেরকে ঢাকায় ইমিগ্রেশন করে সেখানেই তাদের ব্যাগেজ ক্লেইম করতে হবে এবং ঢাকা থেকে আবার নতুন করে বডিং পাস্ নিয়ে সিলেটে আসতে হবে।
শনিবার (২৫ জুলাই) বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এক নোটিশে এ তথ্য জানিয়েছে।
বিমানের এমন সিদ্ধান্তে লন্ডন প্রবাসী সিলেটিদের মধ্যে ব্যাপকভাবে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল হেলাল খান বলেন, বিমানের এই সিদ্ধাম্ত গ্রহনকারীরা জুলুম এবং নিপীড়ন মূলক মানষিকতা থেকে এ কাজটি করছেন? নিঃসন্দেহে এটি একটি চরম সিলেট বিদ্বেষী আচরণ। তিনি বলেন সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রবাসীদের সাথে বিমানের এই অমানবিকতার বন্ধ করতে সিলেট বিদ্বেষী দুনীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এক সাথে l
সাবেক ছাত্রলীগ নেতা লন্ডন প্রবাসী সৈয়দ হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিমানকে লাভজনক প্রতিষ্ঠান করার যে উদ্যোগ গ্রহন করেছেন তা ব্যাহত করতে বিমানের একটি চক্র এই কাজটি করেছে। এ অবস্থা অব্যাহত থাকলে লন্ডন প্রবাসী সিলেটিরা বিমানকে বাদ দিয়ে অনেক কম ফেয়ারে অন্য এয়ার লাইন্সে ভ্রমন করতে বাধ্য হবে। আর তখন বিমান এই রুটে লোকসানের মুখোমুখি হবে।
এদিকে এই খবরে সিলেটের মানুষও যার পর নেই মর্মাহত হয়েছেন। তারা বলছেন যেখানে সিলেট-লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট চালু হবার কথা ছিলো জুলাই মাসের শুরুতে। সেখানে এ ধরনের সিদ্ধান্ত মোটেই গ্রহন যোগ্য নয়। তারা এ ব্যাপরে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সূত্র: দৈনিক সিলেট




