উল্লেখযোগ্যলিড নিউজসিলেট

৫ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সিলেটমিডিয়াডেস্ক :: দীর্ঘদিন ধরে পলাতক ৫ মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গেফতার করেছে সিলেট শাহপরান (রহ.) থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. কাওছার আহমেদ। তিনি সিলেট নগরীর সেনপাড়া শিবগঞ্জ এলাকার মৃত কাশেম মোহাম্মদের পুত্র।

জানাযায়, শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেনের নির্দেশনায় শাহপরান থানার এসআই মাসুদ রানা ও এএসঅাই সোহেল রানা নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে কাওছারের বাড়ি মৌলভীবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মৌলভীবাজার থানা পুলিশ তাদের সহযোগীতা করেন। অভিযান পরিচালনায় ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জ্যোর্তিময় সরকার, সহকারী পুলিম কমিশনার শাহপরান থানা, শাহপরান থানা মো. ইসমাঈল পিপিএম-বার।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, আসামীকে আজ শুক্রবার(২৩ মার্চ) আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button