উল্লেখযোগ্যরাজনীতি
২০ দলীয় জোটের সভা শনিবার


নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির চলমান আন্দোলন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জোটের করণীয় নির্ধারণে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সভা আহ্বান করেছে বিএনপি।
শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় গুলশান বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের এ সভা অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।




