রাজনীতিলিড নিউজসারাদেশসিলেট

সিলেট ১ ও ৩ চান মিসবাহ সিরাজ

অনলাইন ডেস্ক: রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম চাওয়া হিসেবে জাতীয় সংসদের প্রতিনিধি হওয়ার ইচ্ছায় মাঠ চষে বেড়াচ্ছেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বাংলাদেশ আওয়ামী লীগের টানা তিনবারের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মিসবাহ সিরাজ আগামী নির্বাচনে নৌকার প্রার্থী হতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন। শুরুর দিকে দিকে সিলেট-১ নির্বাচনী এলাকার সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালালেও এ পর্যন্ত সিলেট-৩ আসনেও শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।

সিলেট-১ আসনের অন্তর্ভূক্ত সিটি কর্পোরেশন ও সদর উপজেলার পাশাপাশি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত সভা সমাবেশের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও উভয় নির্বাচনী এলাকাতেও দুই আসনের প্রার্থী হিসেবে তার পোস্টার ও লিফলেট প্রচার করছেন দলীয় কর্মীরা।
একইসাথে দুই আসনের প্রার্থীতার ব্যাপারে সিলেটভিউকে তিনি জানান, আমার জন্মস্থান ও কর্মস্থান দুই নির্বাচনী এলাকার মানুষই আমাকে সংসদের প্রতিনিধি বানাতে চান। আমিও মানুষের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছি।
গত সপ্তাহে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। ছাত্রলীগের কর্মী থেকে শুরু নানা চড়াই উৎরাই আর রাজনৈতিক সংগ্রামী ভূমিকায় থেকে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তিশালী একটি পদের দায়িত্ব টানা তিনবারের মতো পালন করছেন তিনি। দলীয় সভাপতি শেখ হাসিনার বিশ্বস্থ কর্মী হিসেবে সিলেটেও তার জনপ্রিয়তা রয়েছে। দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই নিজের প্রার্থীতার জানান দেন মিসবাহ। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিশাল সমাবেশে সংসদ সদস্য হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। এছাড়া বিভিন্ন এলাকায় সভা-সমাবেশেও প্রতিনিয়ত নেতাকর্মীদের কাছে তার ইচ্ছার বহিঃপ্রকাশ করেছেন। নেতাকর্মী আর এলাকার জনগণের সাড়া পেয়েই প্রচারণা অব্যাহত রেখেছেন তিনি। প্রচারণার শুরুতে সিলেট-১ আসনে তার প্রার্থীতার কথা জানা গেলেও পরে সিলেট-৩ নির্বাচনী এলাকাতেও প্রচারণা শুরু করেন তিনি।
দুই নির্বাচনী এলাকায় প্রচারণায় সাড়া পাচ্ছেন জানিয়ে মিসবাহ সিরাজ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে আমার সুদীর্ঘ ক্যারিয়ার রয়েছে। এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি যেখানেই যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি, আমার দলের নেতাকর্মীরাও আমাকে সংসদে দেখতে চান।
তিনি আরো জানান, আগামী সংসদ নির্বাচনে আমি সিলেট ১ ও ৩ দুই আসনেই দলের মনোনয়ন চাইব। উভয় এলাকার মানুষ চান আমি নির্বাচন করি। তবে দলের মনোনয়নের ব্যাপারে জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমার জন্য চূড়ান্ত।

Related Articles

Back to top button