লিড নিউজ

ছাত্রদলের মিছিলে ধাওয়াকারী ৫ ছাত্রলীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক : সিলেট এমসি কলেজে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্রদলের মিছিলে ধাওয়াকারী পাঁচ অস্ত্রধারী ছাত্রলীগ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (১৯ মার্চ) দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরুর আদালত এই পাঁচজন হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন।

কারাগারে যাওয়া পাঁচ ছাত্রলীগ নেতা হচ্ছেন হচ্ছেন সিলেট মহানগরীর শাহপরান থানার সাদিপুরের তারেক আহমদ (২৩), একই থানার মিরাপাড়ার সালমান অপু ওরফে শামসুল ইসলাম অপু (২৪), মোগলাবাজার থানার দাউদপুরের আলতাফুর রহমান মুরাদ (২৩), সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুরের রবিউল হাসান (২২) ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরবাগ গ্রামের সৌরভ আচার্য (২৬)।

তবে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও কানাইঘাট উপজেলার ফকিরেরগাঁওয়ের আপন (২৩) এখনও পলাতক।

এর মধ্যে তারেক ও অপু এমসি কলেজের অনার্স ৩য় বর্ষে, সৌরভ ডিগ্রি ৩য় বর্ষে, মুরাদ মাস্টার্সে, রবিউল ডিগ্রি ২য় বর্ষে এবং আপন অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জামিন নামঞ্জুর করে পাচজনকে কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button