লিড নিউজসিলেট

এমপি এহিয়া চৌধুরীর গাড়িতে হামলা: গুলাগুলি

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে মহাজোট মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এমপি’র গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ডিসেম্বর) রাত ১১টায় ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস এম আল মামুন।

প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে- এমপি ইয়াহইয়া চৌধূরী বুরুঙ্গা এলাকা থেকে সিলেট শহরে ফেরার পথে বুরুঙ্গা বাজারে স্কুল গেইটের সামনে আসামাত্র তাঁর গাড়িতে ইট ছুড়ে মারে দুর্বৃত্তরা। হামলার সময় আত্মরক্ষার জন্য এমপি এহিয়া হামলাকারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েন এবং তার সঙ্গে থাকা লোকজন হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে। এসময় আতংকিত হয়ে বুরুঙ্গা বাজারের ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দেন।

Related Articles

Back to top button