মৌলভীবাজার
শ্রীমঙ্গলে মদসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক


সিলেটমিডিয়াডেস্ক::মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মহিলা মাদক ব্যবসায়ি খেলা বেগমকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত গভীর রাতে তার বাড়ী থেকে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল এর নেতৃত্বে এসআই ফজলে রাব্বী, এসআই মো: রফিকুল ইসলাম সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিক্তিতে সিন্দুরখান ইউনিয়নের বাজার বস্তির ফটিক মিয়ার বাড়ী হতে ৪৮ বোতল বিদেশী মদ সহ খেলা বেগমকে (৩০) আটক করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফটিক পালিয়ে যায়। পুলিশ জানায়, ফটিক ও তার পরিবার এলাকায় চিহিৃত একজন মাদক ব্যবসয়ী। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আরো একাধিক মামলা রয়েছে।




