সিলেট বিভাগহবিগঞ্জ

হবিগঞ্জে যুবতিকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে এক যুবতিকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে ওই যুবতীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের দরবেশ আলীর কন্যা। জানা যায়, বুধবার দুপুরে যুবতী পানি আনতে পাশের বাড়িতে যায়। এসময় প্রতিবশী বশির উদ্দিনের পুত্র সাজু মিয়া (২৫) তাকে ঘরের ভেতর ডেকে নিয়ে যায়। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে। পরে তার শোর চিতকারে স্থানীয় লোকজন আসলে লম্পট ওই যুবক পালিয়ে যায়। বিষয়টি মিমাংসার জন্য গ্রাম্য মাতাব্বরা গত ২ দিন চেষ্টা করে ব্যর্থ হন। সমাধান না হওয়ায় গতকাল শনিবার দুপুরে যুবতীর পরিবার তাকে সদর হাসপাতালে ধর্ষণের অভিযোগে ভর্তি করায়। এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার শামীমা আক্তার জানান, মেয়েটি ধর্ষনের অভিযোগ এনে হাসপাতালে ভর্তি হয়েছে। পরীক্ষার পর জানা যাবে ধর্ষণ হয়েছে কি না।

Related Articles

Back to top button