শিক্ষাঙ্গনসিলেট

শাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেটমিডিয়াডেস্ক: জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দেশনেত্রী ‘বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপি চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত) তারেক রহমানের উপর উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর নিঃশর্ত মুক্তির’ দাবিতে ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাবি ছাত্রদলের সভাপতি এম.এ রাকিব ও সাধারণ সম্পাদক আসাদ খান সাদীর নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিজিবি ৪১ ব্যাটালিয়ন এর প্রধান ফটক থেকে শুরু হয়ে সুরমা আবাসিক এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদ খান সাদীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবীব মেহেদী, দপ্তর সম্পাদক মনির হোসেন,নাজমুল্লাহ রায়হান তন্ময়, জাকির হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন অন্যতম ছাত্রনেতা সুমন,সুজন,মোসাদ্দেক,সোহাগ প্রমুখ।

সভাপতির বক্তব্যে শাখা ছাত্রদলের সভাপতি এম এ রাকিব বলেন, ‘জনতার ভয়ে অবৈধ সরকার পাগল হয়ে
দিকবিদিক হারিয়ে]একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় দেশনেত্রীকে কারাগারে বন্দী করে রেখেছে।সহ্যের সীমা ছাড়িয়ে গেলে ছাত্রদল দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে এই স্বৈরাচারী সরকারকে সমুচিত জবাব দিবে।’

Related Articles

Back to top button