লিড নিউজসিলেটসিলেট বিভাগ
সিলেটে পৃথক অভিযানে দুই জন মাদক ব্যবসায়ি গ্রেফতার

সিলেটমিডিয়াডেস্ক।। অদ্য ০৩/০১/২০২১খ্রিঃ রাত অনুমান ০৯:৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব এসএম মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই/ মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় এসআই আব্দুস সালাম, এএসআই/ বিশ্বজিৎ, এএসআই/ আলী হোসেন, কনস্টেবল/ হুমায়ুন কবির, কনস্টেবল/ হাসান বক্স, কনস্টেবল/ নূর মোহাম্মদ-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন তালতলা শহিদ মুক্তিযোদ্ধা মনোহর রুশন ভবনের পিছনে দেলোয়ার হোসেন রাজু ওয়ার্কশপ এর সামনে অভিযান পরিচালনা করে ১। আলী আকবর বাবলু প্রকাশ বাবলু আহম্মেদ (৩৮) পিতা- মৃত ফরিদ মিয়া, মাতা- চম্পা বেগম, সাং- ডহর কলাপাড়া, বাসা নং- ৫২, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ২২ (বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সে সিলেট শহরের বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, উক্ত আসামীর বিরুদ্ধে এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফ আই আর নং-১৫/৬৭, তারিখ- ০৯ ফেব্রুয়ারি ২০২০; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলাটি রয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

অপরদিকে অদ্য ০৩/০১/২০২১খ্রিঃ রাত অনুমান ১০:১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব মুহাম্মদ আনোয়ারুল হোসাইন এর নেতৃত্বে এসআই/ মোঃ আকবর হোসেন সঙ্গীয় এএসআই/ ভূলন চন্দ্র দেব, এএসআই/ আব্দুস সামাদ, কনস্টেবল/ ইকবাল হোসেন, কনস্টেবল/ আব্দুল আহাদ, কনস্টেবল/ মাসুদুর রহমান, কনস্টেবল/ রনি তালুকদার-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিমপাড়া বিআইডিসি সংলগ্ন ০৬ নং রোডের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ পারভেজ মিয়া প্রকাশ আতিকুর রহমান (৩৪), পিতা- মৃত আফতাবুর রহমান, সাং- কুয়ারপাড়, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সে সিলেট শহরের বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।




