লিড নিউজ
কাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা


নিজস্ব প্রতিনিধি: পাঁচ দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিলেটের পরিবহন শ্রমিকরা। ধর্মঘটে দূরপাল্লার বাসসহ সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা, সিলেট জেলা শ্রমিক লীগ সভাপতি’র ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল করা, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটর সাইকেলে যাত্রী পরিবহন বন্ধ করা।
শনিবার সন্ধ্যায় সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ধর্মঘটের প্রচারণায় শনিবার দিনভর সিলেটের বিভিন্ন স্থানে মাইকিং করে শ্রমিকরা। এছাড়া রোববার সকালে নগরীর বিভিন্ন মোড়ে অবস্থানও করবেন তারা।




