লিড নিউজ
চৌহাট্টা থেকে অস্ত্রসহ ৫ ছিনতাইকারী আটক


ডেস্ক রিপোর্ট ।। ঈদের রাতে নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে একটি শর্টগান ও দুই রাউন্ড কার্তুজসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত পাঁচজন একই রঙের পাঞ্জাবি পরিহিত ছিল।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. জেদান আল মুসা সংবাদমাধ্যমকে তা জানিয়েছেন।
তিনি জানান, কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও এএসআই জামাল তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ৫ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের বর্তমানে কোতোয়ালী থানায় রাখা হয়েছে। তবে তিনি ওই ছিনতাইকারীদের নাম ও পরিচয় তাৎক্ষণিক ভাবে জানাতে পারেন নি।




