লিড নিউজ

এবার স্বামীর আঘাতে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে স্বামীর প্রহারে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

এ সময় নিহতের শাশুড়ি সুফিয়া আক্তারকে আটক করা হয়। নিহত গৃহবধূ ওই উপজেলার মৌজপুর গ্রামের চা স্টল ব্যবসায়ী জালাল মিয়ার স্ত্রী সীমা আক্তার (২১)। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বি.বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের দেওয়ান আলীর মেয়ে সীমা আক্তারকে ৭-৮ মাস পূর্বে মৌজপুর গ্রামের মৃত ভুট্টো মিয়ার ছেলে চা স্টল ব্যবসায়ী জালাল মিয়ার সঙ্গে বিয়ে দেয়া হয়।

ইতোমধ্যে সীমা ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিয়ের পর থেকেই তাদের মাঝে পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ চলে আসছে। শনিবার বিকেলে তাদের মাঝে ঝগড়া হয়।

এ সময় জালাল তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। একপর্যায়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজিদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত সীমার শরীরে বেশ কিছু আঘাতের চিহৃ রয়েছে। কান, গলা, মাথা ও গালে আঘাতের দাগ রয়েছে তার।

Related Articles

Check Also
Close
Back to top button