লিড নিউজ
বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিনে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের মিলাদ ও দোয়া মাহফিল


সিলেটমিডিয়াডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষ্যে আজ বাদ যোহর হযরত শাহ্জালাল (রহঃ) মাজার দরগাহে প্রাঙ্গণে সিলেট মহানগর যুবলীগ ও সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। পরে শিরণী বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহŸায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহŸায়ক মুশফিক জায়গীরদার, যুগ্ম আহŸায়ক সেলিম আহমদ সেলিম, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস, শ্যামল সিংহ, লাহিন আহমদ, আব্দুর রব সায়েম, মুরাদ আহমদ মুরন, কলিন্স সিংহ, মিনহাজ চৌধুরী লিটন, ইমামুর রহমান লিটন, আমির হোসেন জুবেল প্রমুখ।




