লিড নিউজ

ছাতকে নৌকাডু‌বে দুই বোনের মৃত্যু

ছাতক প্রতিনিধিঃ ছাতকে বিদ্যালয় থে‌কে বাড়ী‌ ফেরার প‌থে নৌকা ডু‌বে দুই বোনের মৃত্যু ঘটেছে।

জানা যায় শনিবার উপ‌জেলার ছৈলা আফজলাবাদ ইউ‌নিয়‌নের বাংলাবাজার সরকা‌রী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের ছাত্রী একা ইউ‌পির কহল্লা গ্রা‌মের দিলাল মিয়ার দুই কন্যা ৫ম শ্রেণীর ছাত্রী লিজা বেগম( ১২) ও ২য় শ্রেনী ছাত্রী নিলুফা বেগম (৮) স্কুল থেকে ফেরার পথে ছোট বোন নিলুফা বেগম পানিতে পড়ে গেলে বড় বোন লিজা তাকে বাচাতে গেলে নৌকা নৌকাডুবির ঘটনায় দুই বোন নিখোঁজ হন ।

প্রায় দুই ঘন্টা পা‌নি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে মৃত অবস্থায় দুই বো‌নের লাশ হাও‌র থে‌কে উদ্ধার ক‌রে গ্রামবাসী। এব্যাপা‌রে বিদ্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শি‌ক্ষিকা র‌হিমা বেগম জানান প্রতিদিনের ন্যায় নিহত দুই ছাত্রী সহ কহল্লা গ্রা‌মের চার জন ছাত্রী নৌকা যো‌গে বিদ্যাল‌য়ে আ‌সেন। তারা আজ শনিবার দুপু‌রে বিদ্যালয় থে‌কে ছু‌টি নি‌য়ে বাড়ী‌তে যাবার প‌থে স্থানীয় কহল্লা হাও‌রে নৌকা ডুবে তাদের র্মমা‌ন্তিক ঘটনা ঘ‌টে ।

বাকি যাত্রীদের জীবিত অবস্থায় উদ্ধার কর‌লেও একই প‌রিবা‌রে দুই বোনের মৃত্যু ঘ‌টে । এ ঘটনার খবর পে‌য়ে উপ‌জেলার প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার মা‌নিক চন্দ্র দাস ও সহকা‌রি শিক্ষা অফিসার আসাদুজ্জামান‚ ছাতক উপজেলা শিক্ষক স‌মি‌তির সভা‌প‌তি নুরুল হক ঘটনাস্থ‌লে পৌ‌ছে শোকাহত প‌রিবারের প্রতি সমবেদনা জানান।

Related Articles

Back to top button