লিড নিউজ

প্রধানমন্ত্রীর যে যে প্রশ্নের উত্তর দিলো সাকিব কন্যা (ভিডিও)

নিউজ ডেস্ক: খেলাধুলার প্রতি, বিশেষ করে ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরাগের কথা সবার জানা। শত ব্যস্ততার মধ্যেও ক্রিকেট ম্যাচ দেখতে প্রায়ই হাজির হন স্টেডিয়ামে। ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছিলেন গণভবনে।
২ মার্চ স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির এবং মেয়ে আলায়নাকে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান টাইগারদের টেস্ট এবং টি-২০ অধিনায়ক।

প্রধানমন্ত্রীর সঙ্গে খেলায় মেতে উঠে আলায় না। আলায়নাকে কোলে নিয়ে গল্প করেন, ঘুরে ঘুরে এটা ওটা দেখান। টাবে থাকা বল হাতে নিয়ে সেগুলোর রং কি? জিজ্ঞাসা করেন প্রধানমন্ত্রী। বিশ্বসেরা অলরাউন্ডারের মেয়ে বলে কথা। প্রধানমন্ত্রীর তিনটি প্রশ্নেরই সঠিক জবাব দেয় আলায়না।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব কন্যার কাটানো ‍মুহূর্তগুলোর কিছু ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির।

মুহূর্তে সেগুলো ভাইরাল হয়ে যায়। পোস্টে শিশির লিখেছেন, ‘আলায়না আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ কিছু সময় কাটালো। আসলেই অসাধারণ মাতৃসুলভ এবং যত্নশীল ব্যক্তিত্বের অধিকারী তিনি।’

Related Articles

Back to top button