লিড নিউজ

দিরাই হাসপাতালে ডাক্তার সংকট: চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাওর পাড়ের মানুষ

দিরাই প্রতিনিধি: দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটিতে ডাক্তার সংকট, চরম অব্যবস্থাপনার কারনে চিকিৎসা সেবা ভেঙ্গে পড়েছে।
৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি দেড় বছর আগে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের চেষ্টায় ৫০ শয্যায় উন্নীত হলেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে হাওর পাড়ের প্রায় লক্ষাধিক পাড়ের মানুষ।
লোকবল নাই বলেই চালিয়ে দিচ্ছেন হাসপাতাল কতৃপক্ষ। এ অবস্থায় প্রতিদিন দুর দুরান্ত থেকে রোগীরা হাসপাতালে এসে বিনা চিকিৎসায় বাড়ি ফিরছেন। হাসপাতালটি শুরু হয় ৩১ শর্য্যা দিয়ে।বর্তমানে তা ৫০ শয্যায় নামে মাত্র উন্নিত হয়। হাসপাতালের এক্সরে মেশিন টি অকেজো, হাসপাতালটির রোগীদের মাঝে দেওয়া খাদ্য সামগ্রী অল্প ও নিন্ম মানের বলে অভিযোগ রয়েছে। একটি এ্যাম্বুলেন্স রক্ষনাবেক্ষনের অভাবে খোলা আকাশের নীচে বিনষ্ট হচ্ছে আরেকটি নামে মাত্র আছে। পুরাতন ভবনের রোগীদের তীব্র পানির অভাব রয়েছে। রোগীদের সাথে আলাপকালে তারা অভিযোগ করে বলেন নতুন ভবনের দামি উন্নতমানের ফার্নিচার ও কারুকাজ দেখতে অনেকেই আসেন আর আমরা বারান্দায় শুয়ে আছি। সামান্য অসুস্থ হলেই সিলেট প্রেরণ করেন। ৫০ শয্যা হওয়ায় আমরা মনে করেছিলাম কিছু হলেও চিকিৎসা সেবা পাব। নতুন ভবন উদ্বোধন হলেও চালু না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আমরা। ইচ্ছে থাকলে যে পাঁচ-ছয় জন এমবিবিএস ডাক্তার রয়েছে তাঁদের দিয়ে চালু করা যেতো নতুন ভবনটি। ডাক্তার সাহেবরা প্রাইভেট চিকিৎসা নিয়া ব্যস্ত। সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস বলেন লোকবলের স্বল্পতা জন্য নতুন ভবনটি চালু করা সম্ভব হচ্ছে না। উর্ধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগ চলছে, খুব তাড়াতাড়িই ৫০ শয্যা হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালু হবে।

Related Articles

Back to top button