যেভাবে ধার্মিক ছেলের সাথে বিয়ে হল ময়ূরীর!


বিনোদন ডেস্ক : এক সময়ের বিতর্কিত নায়িকা ময়ূরী। রূপালি পর্দা থেকে দীর্ঘ দিন তিনি দূরে আছেন। এ নায়িকা সম্প্রতি আবার আলোচনায় এসেছেন নতুন সংসারে প্রবেশ করে। তিনি দ্বিতীয়বারের মত বিয়ে করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শফিক জুয়েলকে।
পরিচয়ের দেড় মাসের মধ্যেই জুয়েলকে বিয়ে করেন ময়ূরী। বর্তমানে টঙ্গীতে নতুন স্বামীর সঙ্গে সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছে ময়ূরীর আগের পক্ষের একমাত্র মেয়ে অ্যাঞ্জেল।
এদিকে ময়ূরী জানালেন কিভাবে তার এই দ্বিতীয় বিয়ে হল। ময়ূরী জানালেন, শফিকের সাথে পরিচয় ফেসবুকে হয়েছে। ও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। দেখি, হুজুর ধরণের ছেলেটা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশেনা করে। পরে বকাঝকা করার উদ্দেশ্যে কথা বলি। কিন্তু কথা বলে আর বকতে পারিনি, ও এত সুন্দর করে কথা বলছে! এই তো পরিচয়। ও ফোন করলে ভাল্লাগতো। কারণ অন্যদের কথার মধ্যে যে লোভনীয় বা নোংরা একটা ব্যাপার ছিল, তা জুয়েলের মধ্যে ছিল না।
প্রথম দেখা হওয়ার স্মৃতি মনে করে ময়ূরী বলেন, দেখা হয় পয়লা বৈশাখে। জাবির বটতলায়। সেদিন কথা বলে ওর মধ্যে যে সরলতা দেখেছি তাতে আমি মুগ্ধ হই। আমার মেয়েটা তাকে ভীষণ পছন্দ করে।
এই পরিচয়ের দুমাস পরেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ময়ূরী সেই সময়ের কথা স্মরণ করে বলেন, দেখা হয়েছে এপ্রিলে আর বিয়ে হয়েছে জুনের শেষের দিকে। আমি ওর মধ্যে যে মানুষটাকে দেখেছিলাম, তার প্রতি আমার পরিবারের অন্যরাও ইতিবাচক ছিল।
ময়ুরী আরও বললেন, এরকম ইয়াং একটি ছেলে, স্টুডেন্ট, নিজের স্বাভাবিক চাওয়াকে জলাঞ্জলি দিয়ে আমাকে বিয়ে করতে চায়। আমার তো বদনাম আর বদনাম। কিন্তু এই ছেলেটা মা, বাবা, ভাই, গ্রামের মানুষ, ভার্সিটির সবাই, সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে নিজেকে কোরবানি দিয়ে আমাকে বিয়ে করতে চায়। একে কষ্ট দেওয়া যাবে না। এগুলো দেখে ওর প্রতি আমি দুর্বল হয়ে পড়ি।
তাছাড়া সে আমাকে দ্বীনের পথে আনতে চায়, তাবলিগে নিতে চায়, সুস্থ ও সুন্দর একটি জীবন উপহার দিতে চায়। এমন মানুষকে কষ্ট দেয়া যায় না। এসব কারণেই ওকে বিয়ে করতে সিদ্ধান্ত নিই। তার ওপর আমার মেয়েটাও জুয়লকে ভীষণ পছন্দ করে।




