লিড নিউজ

জাফলংয়ে পাথর চাপায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি :: সিলেটের গোয়াইনগাটে জাফলংয়ে পাথর চাপায় অজ্ঞাতপরিচয় এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১০ মার্চ) দুপুরে জিরোপয়েন্ট সংলগ্ন লন্ডনিবাজার নিপেন্দ্র দাসের কোয়ারিতে এ দুঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে নিপেন্দ্র’র কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে চাপা পড়েন শ্রমিকরা। তাতেই একজনের মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button