লিড নিউজ

২২ ও ২৩ ফেব্রুয়ারি সিলেট চেম্বারের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান

নিউজ ডেস্ক: সিলেটের ব্যবসায়ী সমাজের জন্য একটি গৌরবের বিষয়। এ অনুষ্ঠানকে সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি ৫০ বছর পূর্তি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানের লোগো ইতিমধ্যে উন্মোচন করা হয়েছে। আগামী ২২-২৩ ফেব্রুয়ারি ২ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এই ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত।

দি সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্তি উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে।

সোমবার বিকালে সিলেট চেম্বার ভবনের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ। এসময় চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরোও জানানো হয়- ২ দিনব্যাপী অনুষ্ঠানে র‌্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রাক্তণ সভাপতিবৃন্দের সম্মাননা প্রদানসহ বিভিন্ন ইভেন্টের ব্যবস্থা থাকবে। সিলেট চেম্বারের ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে একটি আকর্ষণীয় স্মরণিকা প্রকাশ করা হবে। প্রথম দিন ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় জেলরোডস্থ চেম্বার ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২ টা ৩০ মিনিটে নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে। এদিন সাংষ্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে রাত ১০ টায় শেষ হবে অনুষ্ঠান। দ্বিতীয় তিন ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় সেমিনার শুরু হবে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাত ১০ টায় ৫০ বছর পূর্তির অনুষ্ঠান সম্পন্ন হবে।

প্রসঙ্গত, সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালে লালদিঘীরপাড়ে একটি ছোট্ট কক্ষে মাত্র ১০২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল সিলেট চেম্বার। বর্তমানে এটি এখন প্রায় ৪ হাজার সদস্যের পরিবার।

Related Articles

Back to top button