লিড নিউজ

ডিআইএ আইসিটি ফেষ্ট উদ্বোধন

নিউজ ডেস্ক:  ১৫ মে, ২০১৭ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির প্রোগ্রামিং ক্লাবের আয়োজনে ডিআইএ আইসিটি ফেষ্ট ২০১৭ উদ্বোধন করা হয়। ফেষ্ট এ বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল উদ্যোক্তা বিষয়ে সেমিনার, ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা, প্রোগ্রামিং প্রতিযোগিতা, সফটওয়্যার প্রজেক্ট প্রদর্শনী, প্রোগ্রামিং, গেমিং ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ডিআইএ আইসিটি ফেষ্ট ২০১৭ উদ্বোধন করেন।

ict 2

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইএ প্রোগ্রামিং ক্লাবের সভাপতি মো: শাহিনুর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, পেওনিয়ারের বাংলাদেশের ব্যান্ড অ্যাম্বাসিডর শোয়েব মোহাম্মাদ, শরীফ মো: শাহজাহান, মো: রুবেল হামজা, মো: সরোয়ার হোসেন মোল্লা, রাতুল দেব প্রমুখ। ফেষ্ট এ মেন্টরের দায়িত্ব পালন করেন ডিআইএ সিনিয়র লেকচারার কাজী সংহতী সৌহার্দ্য হক ও লেকচারার মো: আজিজুর রহমান। ডিআইএ আইসিটি ফেস্ট ২০১৭ এ মোট ২৫০ জন প্রতিযোগি অংশ নেন, মোট ১৫ টি সফটওয়্যার প্রজেক্ট উপস্থাপন করা হয়। ডিআইএ আইসিটি ফেষ্ট ২০১৭ সহযোগিতায় ছিলেন ক্রস বর্ডার পেমেন্ট সলিউশন পেওনিয়ার।

Related Articles

Back to top button