শহীদ দিবস পালনে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের কর্মসূচী ঘোষণা


দিরাই প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদ দিরাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে দিরাই উপজেলা রোডস্থ পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আগামী ২৫ -২৬ ফেব্রুয়ারী রোজ শনিবার ও রোববার দুইদিনব্যাপী কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন,কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগীতা ও রোববার আলোচনা সভা, পুরস্কার বিতরণী।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের সভাপতি মুজাহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহীন মিয়ার পরিচালনা সভায় বক্তব্য রাখেন পরিষদের তাড়ল ইউনিয়ন সভাপতি মাকসদ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রাজানগর ইউনিয়ন সভাপতি আজহারুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ইমন মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন, জগদল ইউনিয়ন আহবায়ক জুনেদ আহমদ নিজাম, যুগ্ম আহবায়ক সায়েখ আহমদ, সদস্য নাছির উদ্দিন, কাজী রুবেল, শামসুজ্জামান লিকসন। উপস্থিত ছিলেন মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা সালে মুছা, মাওলানা আব্দুল করিম, মুক্তার হোসেন, সালমান আহমদ, জাবেদ আহমদ,সিয়াম আহমদ প্রমুখ। সভার শুরুতে সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ, দিরাই শাল্লার এমপি সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।




