লিড নিউজ

জমালগঞ্জের হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ আবুল কালাম জাকারিয়া: সুনামগঞ্জের জামালগঞ্জে হালির হাওরের বিভিন্ন বেড়ী বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম । গতকাল ৪ মার্চ রবিবার দিন ব্যাপী হালির হাওরের কালী বাড়ি ক্লোজার, হাওরিয়া আলী পুর, গইন্নার কাড়া, আছান পুর, হরি পুর, বদর পুর, সহ ১৫টি বাঁধ পরিদর্শন করেন । হাওর রক্ষা বাঁধ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, উপ সহকারী প্রকৌশলী আনিসুর রহমান, জামালগঞ্জ শাখার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নিহার রঞ্জন দাস, সাচনা বাজার ইউনিয়নের দুই বারের  চেয়ারম্যান রেজাউল করিম শামীম, বেহেলী সাবেক চেয়ারম্যান সিরাজুল হক তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি আকবর হোসেন, ফেনার বাঁক ইউপি সচিব অজিত কুমার রায় প্রমুখ ।

Related Articles

Back to top button