লিড নিউজহবিগঞ্জ

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মনির হোসেন (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুলাই) সকালে অসুস্থ হয়ে তিনি মারা যান।

একটি চুরির মামলায় গত ১৭ জুলাই থেকে কারাগারে আছেন মনির হোসেন। তিনি ব্রহ্মণবাড়িয়া জেলার ঘাটুরা এলাকার আব্দুস শহীদের ছেলে।

জেলা কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার হোসেন জানান, ১৬ জুলাই চুরি করতে গিয়ে চুনারুঘাটে তিনি জনতার হাতে আটক হন। জনতা গণধোলাই দিয়ে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করে। পুলিশ আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে তাকে চিকিৎসা দেয়। ১৭ জুলাই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠালে শনিবার ভোরে হঠাৎ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথুন রায় জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Related Articles

Back to top button