লিড নিউজসারাদেশ

মাড়োয়ারি দম্পতির লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: জয়পুরহাট শহরে নিজ বাড়ি থেকে এক মাড়োয়ারি দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মাড়োয়ারিপট্টি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

এরা হলেন- ওই এলাকার দোয়ারা প্রসাদ রংটার ছেলে কিষাণ রংটা (৫৮) ও তার স্ত্রী দেবী রংটা (৪৮)।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক জানান, কিষাণ ও দেবী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে গৃহপরিচারিকা গিয়ে তাদের ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান। পরে প্রতিবেশীরা গিয়ে ওই দম্পতির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন নেই। এটা হত্যাকাণ্ড কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button