লিড নিউজ
সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা আশরাফুলের জানাযা আজ


অনলাইন ডেস্ক :: জগন্নাথপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদারের প্রথম জানাযা বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সিলেট নগরীর নবাব রোড পিডিপি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এরপর মরদেহ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার তার গ্রামের বাড়ী আশামপুর দ্বিতীয় জানাযার জন্য নিয়ে যাওয়া হবে। সেখানেই পারিবারিক কবরস্থান সম্পন্ন হবে।
নিহত আশরাফুলের পরিবারের পক্ষ থেকে জানাযার নামাজে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।




