লিড নিউজ

সুনামগঞ্জ পৌরসভার মেয়র জগলুল আর নেই

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল আর নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

সকালে তার বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা  রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল ৯টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যু সংবাদ শুনে অনেকেই তার সুনামগঞ্জ শহরের বাসায় ভিড় করছেন। তার জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

Related Articles

Check Also
Close
Back to top button