লিড নিউজ
বিয়ানীবাজার বিএনপি’র সাধারণ সম্পাদক গ্রেফতার


বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদকে বিয়ানীবাজার থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে আদালতে ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদকে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পাতন এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।
বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এএসআই মোবারক হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আদালতে একটি মামলার ওয়ারেন্ট ছিল বলে জানান বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।




