লিড নিউজ

সুনামগঞ্জে জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

তাহিরপুর প্রতিনিধি ::  সুনামগঞ্জে গোপন বৈঠককালে প্রচারপত্রসহ জামায়াতে ইসলামীর ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত (২১ ফেব্রুয়ারি) সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জর্জরিয়া গ্রাম থেকে জেলা ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার জর্জরিয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো. হোসেন, একই গ্রামের মৃত মালু মিয়ার ছেলে ইয়াসিন আলী, মৃত মনির উদ্দিনের ছেলে আবদুর রহিম, খাইয়ার গাঁওয়ের মৃত আবদুল গফুরের ছেলে শমসের আলী, রাজানগর গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে সাইদুর রহমান, পৌর শহরের পশ্চিম হাজীপাড়ার বসির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন।

সুনামগঞ্জ ডিবি পুলিশের ইন্সপেক্টর কাহি মুক্তাদীর হোসেন জানান, সরকারবিরোধী গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় বেশ কিছু প্রচারপত্রসহ (লিফলেট) ৬ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তবে ওই বৈঠকে থাকা আরও কমপক্ষে ১৫-২০ জন দৌড়ে পালিয়ে গেছেন।

Related Articles

Back to top button