খেলাধুলালিড নিউজসিলেটসিলেট বিভাগ

সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

নিউজ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

এ সময় জিম্বাবুয়ে দলকে স্বাগত জানান সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দিপ দাস সুজক, প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির যুগ্ম সম্পাদক এহিয়া আহমদ সুমন প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১, ৩ ও ৬ মার্চ সিলেটে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

Related Articles

Back to top button