লিড নিউজ

শ্রীমঙ্গলে ইয়াবাসহ ২ যুবক আটক

সিলেটমিডিয়াডেস্ক: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ১২ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে শ্রীমঙ্গল স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে আটকের বিষয়টি দুপুর আড়াইটার পর নিশ্চিত করেছে পুলিশ।

আটকরা হলেন- শহরের শাপলাবাগ এলাকার মৃত ফুলু মিয়ার ছেলে রবিউল ইসলাম (৩০) ও ভানুগাছ রোডের মৃত লতিফ মিয়ার ছেলে রাসেদ মিয়া (২০)।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান- আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button