লিড নিউজ

বালাগঞ্জ উপজেলা রাস্তার বেহাল দশা

এ কে এম কায়সারুল আলম সোহাগ : সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা রাস্তার করুন অবস্হা । সামান্য বৃষ্টিতে সপ্তাহ জুড়ে পানি জমাট বেধেঁ থাকলেও দেখার কেউ নেই । সরেজমিনে শনিবার বিকালে দেখা গেছে , বালাগন্জ উপজেলা যাবার প্রধান রাস্তা আকবর কমিউনিটি সেন্টারের বিপরীতে ভাঙ্গা রাস্তায় পানি দিয়ে পূর্ণ ।

উপজেলা যাবার অপর একটি রাস্তা বালাগন্জ থানার পাশ দিয়ে থাকলেও রাস্তা খাল খন্দে ভরা পানির উপর দিয়েই রাস্তাটি ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়ে ।

উপজেলার প্রধান রাস্তাটির দুপার্শ্বে আবাসিক ভবন, একাধিক সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ছাড়াও কয়েকটি গ্রামের লোকের যাতায়াত ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত থাকলেও নেই সংস্কারের উদ্যোগ ।

সাধারন ভূক্তভোগী , এলাকাবাসী ও সচেতনমহলের জোড়দাবী সামান্য বৃষ্টিতে সপ্তাহের চেয়ে বেশী সময় ধরে জমে থাকা পানি ও খাল খন্দর সংস্কারের ব্যবস্হা গ্রহন করা হোক ।

Related Articles

Back to top button