লির্ডিং ইউনিভার্সিটিতে দি আর্থ অব অটোগ্রাফ’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আব্দুল কাদির জীবন: সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের একদল তরুণের সমন্বয়ে সম্পাদিত ইংরেজি সাহিত্যের ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী গত ৭ ফেব্রæয়ারি বুধবার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে।
লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও প্রক্টোর সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন দি আর্থ অব অটোগ্রাফ ম্যাগাজিনের সম্পাদক আব্দুল কাদির জীবন, আব্দুল্লাহ জাকি, তৃপ্তি বেগম, সাকিব আল মুহায়মিন, শিরন আক্তার, মিনাকসি রায়, কাবেরি চৌধুরী, তাহমিনা ইয়াসমিন, শাফিয়া আক্তার, রাজিয়া সুলতনা ইতি প্রমুখ সহ ইংরেজি বিভাগের ৪৩ তম ব্যাচের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজে এগিয়ে থাকতে হবে। শিক্ষার্থীদের শুধু শিক্ষিত হলে চলবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ, জাতি ও সমাজের কল্যাণ কাজ করতে হবে। তিনি বলেন, সৃজনশীল কাজ মানবের হৃদয়ে অমর হয়ে থাকে। দি আর্থ অব অটোগ্রাফ ম্যাগাজিনটির পাঠক প্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আরো পাবে। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে তোমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে লেখাপাড়া ছাড়া জীবনে সাফল্য লাভ করা সম্ভব নয়।




