সিলেট এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ


নিজস্ব প্রতিবেদক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড়টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বৃহস্পতিবার বেলা ২টার সিলেট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
২য় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার পর আজ প্রথমবারের মতো সিলেট আসলেন তিনি ।
সিলেট পৌছে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মাজার জিয়ারত শেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এদিকে মহামান্য রাষ্ট্রপতির অপেক্ষায় রয়েছেন সিলেট কৃষি বিশ্ববদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশ নেওয়া সহস্রাধিক ডিগ্রীধারীরা। কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি সেখানে উপস্থিত হবেন বলে জানা গেছে।




