মোগলাবাজারে ট্রাকচাপায় নিহত ১


নিজস্ব প্রতিনিধি:: সিলেট -মৌলভীবাজার সড়কের মোগলাবাজারে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার মোগলাবাজারে এ ঘটনা ঘটে।
নিহত লায়েক আহমদ (২৫) মোগলাবাজারের কামদেবপপুর গ্রামের বাসিন্দা। আহত মোটরসাইকেল চালকের পরিচয় জানা যায়নি।
তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১২টার দিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের পেছনে বসা আরোহী লায়েক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মোটরসাইকেলের চালক। দুর্ঘটনার পর স্থানীয়রা লাশকে ঘিরে সড়ক অবরোধ করে জনতা।
ঘাতক ট্রাকের চালক এ সময় পালিয়ে যায়। দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য হাসপাতালে পাঠায়।
মোগলাবাজার থানার ওসি আনোয়ারুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করা হয়।




