সিলেট

বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  আরিফ (৩০) নামের এক বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।

নিহত আরিফ বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির বিয়ানীবাজার জোনাল অফিসে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে  উপজেলার জলঢুপ পাহাড়িয়া বহর এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ অফিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাউতা ইউনিয়নের উত্তর পাহাড়িয়া বহর এলাকায় বিদ্যুৎর একটি খুঁটিতে কাজ করছিলেন বিদ্যুৎ কর্মী আরিফ।

কাজের সময় একটি বিদ্যুৎ সরবরাহ লাইনের বিদ্যুতে জড়িয়ে পড়েন তিনি। গুরুত্বর অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট যুবকে গুরুত্ব অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।”

Related Articles

Back to top button