লিড নিউজ

১ টাকায় ১ জিবি ইন্টারনেট সুবিধা

এসবিএন টেলিকম ডেস্কঃ ভারতে মাত্র ১ টাকায় ১ জিবি ইন্টারনেট মিলছে। এই অফারটি দিচ্ছে মোবাইল ফোন অপারেটর ‘আইডিয়া’।

ভারতের বাজারে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলি তাদের বিক্রি বাড়াতে প্রতিনিয়ত কোনও না কোনও লোভনীয় অফার নিয়ে এসেছেন, যা গোগ্রাসে গিলেছেন ভোক্তারা। একটা সময় শুধু সিম কার্ড কিনতে আর তা লাইফ টাইম করতে খরচ হত ৯৯৯ টাকা। আর ১ টাকায় দুনিয়া আপনার হাতের মুঠোয়।

বন্ধুর সঙ্গে ফেসবুক চ্যাট আর সঙ্গীর সঙ্গে থাকতে সেলফি তোলো আর হোয়াটস অ্যাপ কর! ইন্টারনেট ছাড়া গতি নেই।

জীবনের গতির সঙ্গেই যদি ইন্টারনেটের গতিও সমান তালে দৌঁড়ায়, তাহলে বোধহয় একটু বেশিই ভাল লাগে। আইডিয়া এবার জীবনে গতি আনতে এনে দিচ্ছে স্বস্তা অফার।

উইন্ডোজ ছাড়া যেকোনো অ্যান্ড্রয়েড ফোন এমনকি আই ফোনে আইডিয়া অ্যাপলিকেশন ডাউনলোড করলেই গ্রাহক পাবেন ১টাকায় ১জিবি নেট।

Related Articles

Back to top button