লিড নিউজসুনামগঞ্জ

সাচনা বাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে রঞ্জিত সরকার

সুনামগঞ্জ (জামালগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানপাঠ পরিদর্শন করেন সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার।

এসময় তিনি ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের শান্তনা দেন এবং অবিলম্বে ফায়ার সার্ভিসের ষ্টেশন স্থাপনের জন্য জোর দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানা যুবলীগের সহ সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা মৎসজীবীর সভাপতি জাবেদ জাহাঙ্গীর, মধ্যনগর থানা যুবলীগের সহ সভাপতি বুরহান উদ্দিন, যুগ্ম আহবায়ক উৎফল কান্তি তালুকদার, সাধারণ সম্পাদক টনিক বণিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়ালি উল­াহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত সরকার, সহ সভাপতি মোঃ রুকন মিয়া, ছাত্রলীগ নেতা আরফিন রকি লিমন, শিক্ষানবীশ রিজভী আহমদ প্রমুখ।

Related Articles

Back to top button