লিড নিউজ

বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি: বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে ইলেক্ট্রিক খুঁটির উপর কাজ করতে গিয়ে এক মেকানিকের মৃত্যু হয়েছে। তিনি রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের আব্দুস সালামের পুত্র সাদ্দাম হোসেন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় বিজিবি ক্যাম্পের ভিতরে ইলেক্ট্রিকের কাজ করতে যান সাদ্দাম। এ সময় কাজ করতে একটি খুঁটির উপর দাড়ান তিনি। হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি। তবে মৃত সাদ্দাম হোসেনের আত্মীয় স্বজনের দাবী বিজিবি ক্যাম্পের বিদ্যুতের কাজের জন্য তাকে বাড়ী থেকে নিয়ে আসা হয়েছিল। এ ব্যাপারে সিলেট বিজিবি’র অধিনায়ক জানান, বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের ভিতরে বিদ্যুতের খুঁটির উপর যে মেকানিকের মৃত্যু হয়েছে এ বিষয়ে তিনি খুঁজ নিয়ে দেখেছেন। খুঁটির সাথে বাইরের গ্রাহকদের সংযোগ লাইন ঠিক করতে সাদ্দাম হোসেন এখানে কাজ করতে এসেছিলেন বলে জানান তিনি।

Related Articles

Back to top button