সিলেট বিভাগ

সিলেটের যে যে এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

স্টাফ রিপোর্ট:
বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের আশপাশের গাছ-পালার শাখা প্রশাখা কাটা এবং ফিডারের মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সিলেটের নগরীর কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন সিলেট নগরীর শিবগঞ্জ, টিলাগড়, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজবাগ, শাপলাবাগ, কল্যানপুর, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এম.সি কলেজসহ আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের পূর্বে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Related Articles

Back to top button