লিড নিউজ

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার গোলডুবা বাজার থেকে গ্রেফতার করে নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল হাই (৫০) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বোরহানপুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুদ্দিন খাঁন, এস এই ফারুক ওমর, এ এস আই সোহেল দেবসহ একদল উপজেলার গোলডুবা বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সামছুদ্দিন খাঁন জানান, গ্রেফতারকৃত আব্দুল হাইয়ের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। রায়ের পর থেকে গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল এই আসামী।

Related Articles

Back to top button