জননী ফাউন্ডেশন সিলেট’র আলোচনা সভা অনুষ্ঠিত


আব্দুল কাদির জীবন: জননী ফাউন্ডেশন সিলেট এর উদ্যোগে আলোচনা সভা গত ১৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমআলো বন্ধু সভায় অনুষ্ঠিত হয়।
জননী ফাউন্ডেশনের সভাপতি মোশাররফ হোসেন সুজাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, মহিবুর রহমান একাডেমীর সহকারী শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ হাসান,সহ-সাধারণ সম্পদক ও দি আর্থ অব অটোগ্রাফের সম্পাদক আব্দুল কাদির জীবন,সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম সুমন,সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মুস্তাফিজ তৈমুর,শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিন,ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক এম এ মুকিত, সদস্য মারুফ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,সমাজসেবায় সামাজিক সংগঠনগুলো অনেক ভূমিকা পালন করছে। সমাজ সেবায় আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।সমাজের মানুষ অশান্তিতে থাকবে আর আমরা শান্তিতে থাকব তা হতে পারেনা। আমরা গরীব দুঃখী ও মেহনতি মানুষের পাশে থাকর চেষ্টা করব।




