দিরাইয়ে জলমহালের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১


দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে একজন নিহত হয়েছে ও আহত হয়েছেন আরও চারজন। নিহত ৬২ বছর বয়সী মজনু মিয়ার বাড়ি তেতৈয়া গ্রামে।
জানা যায়, উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টাংনির জলমহালের দখল নিয়ে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে কুলঞ্জ গ্রামের ডনেল চৌধুরী বিরোধ চলছিল। এর জেরে দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলেই মুজিবরের অনুসারী মজনু মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের কুলঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদেন নাম-পরিচিয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং তার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




