লিড নিউজ

দায়িত্ব পালনকালে থানায় পুলিশের মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ থানায় মো. আব্দুল হক (৫৬) নামের এক পুলিশের মৃত্যু হয়েছে। তিনি বিশ্বনাথ থানায় পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার রাত সাড়ে ৮টায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত পুলিশ হবিগঞ্জের সদর থানার পইল গ্রামের মৃত সাইম উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে হঠাৎ আব্দুল হক অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শামসুদ্দোহা পিপিএম জানান, নিহত কনস্টেবল আব্দুল হক গত বছরের ১৯ অক্টোবর বিশ্বনাথ থানায় যোগদান করেন। তার কনস্টেবল নং -৬৬৭। বুধবার রাতে তার লাশ বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Related Articles

Back to top button