লিড নিউজ

সিলেটের সাথে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের প্রায় চার ঘন্টা পাহাড় ধসের মাটি রেল লাইন থেকে সরানোর পর আবার সিলেটের সাথে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ফের সিলেট থেকে চলতে শুরু করেছে ট্রেন। শ্রীমঙ্গলের সাবস্টেশন মাস্টার ইরফান আলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (১৮ জুন) রাত থেকে টানা বর্ষণ শুরু হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের মাটি রেল লাইনের ওপর পড়ে এবং রেল লাইন চলাচলের অনুপযোগী হয়ে যায়। এর ফলে সকাল ৮টা থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
সকাল থেকেই রেলকর্মীরা মাটি সরানোর কাজে নেমে পড়েন বলে জানিয়েছিলেন শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রহমান। তাদের চার ঘণ্টার প্রচেষ্টাতে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে ।

Related Articles

Back to top button