লিড নিউজ

জৈন্তাপুরে মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় বাহুবলে বিক্ষোভ

সিলেটমিডিয়াডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ও আলিম-ওলামা সহ মাদ্রাসা শিক্ষার্থীদের নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জের বাহুবলে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভ মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় মিলিত হন।

 

মাও.আবদুল খালিক চলিতাতলীর সভাপত্তিত্বে মাও. আব্দুল জলীল এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তি প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান মানিক, হাফেজ মাও.কামরুল ইসলাম,হাফেজ আব্দুন নূর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, আলোড়ন ইসলামী সাংস্কৃতিক ফোরাম– এর সভাপতি মাওঃ শেখ জয়নাল আবেদীন সহ বক্তব্য রাখেন বাহুবল উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

এ সময় আলিম-উলামা ও শিক্ষার্থীদের উপর হামলাকারীদের ভণ্ড আখ্যায়িত দিয়ে নানা শ্লোগান দেন তারা। তাঁরা নিহত শিক্ষার্থীর হত্যাকারীদের গ্রেপ্তারেরও দাবি জানান।

Related Articles

Back to top button