মুক্তি পেলেন টিএইচ এম জাহাঙ্গির


নিজস্ব প্রতিবেদক : অবশেষে মুক্তি পেলেন সুনামগঞ্জ-৫ আসনে নৌকার সম্ভাব্য এমপি প্রার্থী টি. এইচ. এম জাহাঙ্গীর।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সিলেট নগরীর সওজ বাংলোর ৪নং রুম থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ২০০৮ সালে করা মামলা ০২/২০০৮ মোটরযান আইনে ২ হাজার টাকা জরিমানা ও ২ মাসের সাজার রায় দেওয়া হয়।
এ রায়ের পর সে সময় ২ হাজার টাকার দ- প্রদান করেন তিনি। কিন্তু ফাইল মিসিং এর কারণে ছাতক থানা পুলিশের হাতে আটক হন তিনি।
অবশেষে সোমবার সিলেটের জুডিশিয়াল ১ম আদালতে কাগজ পত্র প্রদর্শনের পর ভুল বোজাবুজির অবসান শেষে মুক্তি লাভ করেন তিনি।
এ ব্যাপারে টিএইচ এম জাহাঙ্গির বলেন, অনেক আগের দায়ের করা ট্রাফিক আইনের মামলায় সে সময়ই ২ হাজার টাকার জরিমানা প্রদান করা হয়। মূলত : “আমার বিরুদ্ধে চক্রান্তকারীরা থানা পুলিশকে ভুল বুঝিয়ে আমার জনপ্রিয়তায় ধ্বস নামানোর কৌশল হিসেবে এই কাজটি করিয়েছে। আমি আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল এবং শান্তিপ্রিয় মানুষ”।




