লিড নিউজ

জুড়ীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

সিলেটমিডিয়াডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জুড়ী থানা পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বোয়াল বাড়ি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জুড়ী উপজেলার সুমন মিয়া (২৪), মাসুক আহম্মদ (২৩), গৌছ মিয়া (৩০), সাহিদুর রহমান (৩৪)।

জুড়ী থানার এসআই মো. কামরুজ্জামান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বোয়াল বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। তারা ইয়াবা সেবনকারী এবং ব্যবসায়ী।

Related Articles

Back to top button