লিড নিউজ

ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন- দয়ামীর ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের মৃত জফর উল্লার পুত্র ছুরাব আলী (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫জন।

পুলিশ এবং স্থানীয় সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে গরুর ঘাস কাঠা কে কেন্দ্র করে একই গ্রামের ফারুকের সাথে ছুরাব আলীর কথাকাটাটি হয়। একপর্যায়ে দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ছুরাব আলী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে ছুরাব আলীর মৃত্যু হয়।

ওসমানীনগর থানার ওসি সহিদ উল্লাহ সংঘর্ষে ছুরাব আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button